• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি / ৪৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

‘হারমোনি ফেস্টিভ্যাল’ দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি-সম্প্রীতি এবং পর্যটন শিল্পকে আর্ন্তজাতিক পর্যটকদের কাছে তুলে ধরছে : পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম

মৌলভীবাজার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন, তারেক রহমানের সরকারের নির্বাচনী ইশতেহারে পর্যটন খাত অংশে ট্যুরিজম বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সেই অঙ্গীকারের একটি অংশ। দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি-সম্প্রীতি এবং পর্যটন শিল্পকে তুলে ধরার এক অনন্য আয়োজন।এই ব উৎসবটি পর্যটন শিল্পের বিকাশে যেমন ভূমিকা রাখছে, তেমনি আর্ন্তজাতিক পর্যটকদের কাছে বাংলাদেশের সম্প্রীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরছে। গতকাল শুক্রবার (১৯ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বেলা ৪টায় উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২।

মন্ত্রী মিজ আফরোজা খানম আরো বলেন, পর্যটন ও সেবা খাতভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি পর্যটন ও সেবা খাতভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে ন্যাশনাল ট্যুরিজম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। এছাড়া দেশের পর্যটন সম্ভাবনাকে দেশে-বিদেশে প্রচার দেশের পর্যটন আকর্ষণ ও সম্ভাবনাকে দেশে-বিদেশে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিপণন কৌশল অনুসারে স্টেকহোল্ডারদের সমন্বয়ে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পের বিকাশে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আজকের অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য যেসব দাবি তুলেছেন আমি প্রধানমন্ত্রীকে অবগত করব। আশা করছি মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর চালু, পর্যটন এলাকায় শিল্পকলা একাডেমিসহ অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এস নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুর রউফ।

আরো বক্তব্য দেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনমহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী ২১ জুন রোববার পর্যন্ত উৎসব চলবে। উৎসবে নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্রময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনায় স্থান পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category