• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে  স্কুল ছাত্রের  মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৭৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ, জেলার সদর উপজেলায় মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাইফ (১২) নামে এক চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ রামজীবনপুর গ্রামের নাসির উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামে সাইফ। সাঁতার না জানার কারণে সে এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় নদীতে গোসলরত অন্যরা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন। পরে গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category