• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশও: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত

ভারত ও মিয়ানমার সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র প্রবেশ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবির টহল বাড়ানো হয়েছে, নতুন বিওপি স্থাপন করা হচ্ছে এবং আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি বলেন, দুর্গম সীমান্ত এলাকায় স্মার্ট সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন ও সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category