• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর একটি বালুবাহী ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দুর্ঘটনায় রেলপথের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চলাচল আকস্মিকভাবে বন্ধ থাকায় ঢাকাগামী ও বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম-তিস্তা রেলপথের অদ্বিতাকানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, তিস্তা অভিমুখে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের নিরাপত্তা রেলিং ভেঙে রেলপথের ওপর উঠে উল্টে পড়ে। এতে রেললাইন বেঁকে যায় এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেনি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন। সকালে ট্রেন ধরতে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেন কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন।

রেল যোগাযোগ বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়। অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রাক অপসারণ এবং রেললাইন সংস্কার কার্যক্রম জোরদার করে।

লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার অন্তত তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ হলে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপরই কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category