• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদে এমপি এমরান

সিলেট ব্যুরো বর্তমান বাংলাদেশ / ৭০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান এমপিরা

সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরই জাতীয় সংসদে ছুটে গেলেন এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে আসা সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্যদের দেখে অবাক হন প্রধানমন্ত্রী।

তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই আপনারা সংসদে যান।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই ঢাকার উদ্দেশে রওনা দেন এবং জাতীয় সংসদে উপস্থিত হোন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী।

সংসদে উপস্থিত হয়ে কয়েকটি ছবিসহ সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই তার নির্দেশমতো সরাসরি জাতীয় সংসদে চলে আসলাম।

স্ট্যাটাসে আরও লেখেন, তারেক রহমান সংসদকে সব কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে চান। সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের ঘটনা তারই জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category