• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি / ১২৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে কিশোরীদের আয় বৃদ্ধির লক্ষ্যে হাঁস ও মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার পানুর এলাকায় অবস্থিত ব্র্যাক এরিয়া অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কিশোরীদের ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৯ জন কিশোরী অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ দেন মোহনগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়

আয়োজকরা জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১২ জনকে ২০টি করে মুরগির বাচ্চা এবং বাকি ১৭ জনকে ২০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হবে, যাতে তারা বাস্তবভাবে হাঁস-মুরগি পালন শুরু করে আয় করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক মোহনগঞ্জ অফিসের এরিয়া ম্যানেজার (দাবি) সাবিত্রী সাহা, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের জেলা ব্যবস্থাপক পলাশ হালদার এবং ব্র্যাক মোহনগঞ্জ অফিসের শাখা ব্যবস্থাপক সুরাইয়া আক্তার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মোহনগঞ্জ উপজেলা কর্মকর্তা সোমা আক্তার।

বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্র্যাক নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category