• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আর মাত্র ১ দিন বাকি: ১৭ জুন মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মৌলভীবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৭ জুনের জনসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জানা যায়, ক্ষমতা গ্রহণের ৪ মাস পর চলতি মাসের ১৭ জুন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের জন্য প্রথমবারের মতো মৌলভীবাজারের জেলা শহরের মাঠিতে পা রাখছেন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান। মৌলভীবাজার জনসভা ঘিরে পুরো শহর ও আশপাশের এলাকায় এখন সাজসাজ রব। গোটা জেলার মানুষ অধির আগ্রহে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। স্বৈরাচার আওয়ামীলীগ শাসনামলে জেলায় প্রভাবশালী একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য থাকার পরও বিগত ১৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিলো পুরো মৌলভীবাজার জেলা।
এদিকে আগমন ঘিরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলা সদরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুটি জনসভার আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামেলি কার্ড পাইলটিং কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মধ্যে ফ্যামেলি কার্ড বিতরণ করা হবে। উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করতে একাধিক ধাপে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে তাঁকে এক নজর দেখার ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। গ্রামের বাজার থেকে শুরু করে সর্বত্র এখন একটাই আলোচনা “কখন আসবেন, কোন সময় আসবেন, সত্যিই আসবেন কি না।”বিগত ১৭ বছরেও মৌলভীবাজারে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই এবার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।”
প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফর উপলক্ষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান জানান, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মৌলভীবাজার জেলা পিছিয়ে রয়েছে। তাই এ জেলাকে এ গ্রেডে উন্নীত করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও পূর্ণাঙ্গ টেকনিক্যাল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রী আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম নাসের রহমান বলেন, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মৌলভীবাজার জেলায় বিএনপি ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যে আসছেন। এটা সত্যিই প্রত্যাশার বাইরে। আমরা ভাবতেই পারিনি এত দ্রুত এই সফর হবে।”
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং জেলার উন্নয়ন পরিকল্পনা ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
মৌলভীবাজার পুলিশ সুপার মো মনিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান মৌলভীবাজারের পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category