• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

রাণীনগরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগরে অনুমতি ছাড়াই অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে শমসের আলী নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের ৩নম্বর স্লুইচগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশকে সাথে নিয়ে সোমবার রাত ১২টার দিকে উপজেলার মিরাট ৩নং স্লুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে জমি থেকে মাটি খনন করে ট্রাক্টর যোগে বিক্রির সময় ধনপাড়া এলাকার শমসের আলীকে হাতে-নাতে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শমসেরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category