• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নলছিটিতে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১৫

নলছিটি ঝালকাঠি প্রতিনিধি / ১১৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া বকুলতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি বাস উল্টে সড়কের পাশে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছে। সোমবার বিকালে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাড়ি ছাড়ার পরেই চালক বাসটি বেপোরোয়া চালাচ্ছিলেন। বৃষ্টি চলাকালে বাসটি দপদপিয়া বকুলতলা এলাকায় পৌঁছলে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারায়। এতে দ্রুতগতিতে থাকা ডলফিন পরিবহনের গাড়ি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির যাত্রীরা নিচে চাপা পড়ে। যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির জানালা থেকে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে পাঠায়।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category