• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

আগামীকাল ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত সমাবেশ ও র‍্যালী

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা।
আগামীকাল ১৪ জুন ২০২৬ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগ্রামী দল- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামীকাল রবিবার বেলা ১১ টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হবে। পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কর্মসূচীতে অংশগ্রহন করবেন।
আগামীকাল একইভাবে জেলা উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির সুবিধাবাদী নেতৃত্বকে প্রত্যাখ্যান করে তখনকার পার্টির পলিটব্যুরোর সদস্য সাইফুল হক এর নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে তোলেন। ২০০৮ সালে পার্টি নির্বাচন কমিশন থেকে কোদাল মার্কায় নিবন্ধন লাভ করে এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালে পার্টি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে আবারও পার্টি নিজস্ব প্রতীক কোদাল মার্কায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগহন করে। বাম প্রগতিশীল ধারার আরও পাঁচটি দলও পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।


জনগণের গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে ২০০৭ সালে গণতান্ত্রিক বাম মোর্চা গঠনে এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৮ সালে বাম গণতান্ত্রিক জোট গঠনেও পার্টি অগ্রণী ভূমিকা পালন করে।
২০২২ সালে গণতন্ত্র মঞ্চ গঠনেও পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণআন্দোলন – গণসংগ্রামে ধারাবাহিকভাবে পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।
২০২২ সাল থেকে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক রুপান্তরের ৩১ দফা দাবিতে যুগপৎ ধারায় গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০২৪ এর জুলাই – আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন। গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামান ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা।
গত ২২ বছর ধরে তেল – গ্যাস – সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক – কৃষক – খেতমজুর আন্দোলন, নারী, সাংস্কৃতিক আন্দোলন, নাগরিক আন্দোলন সহ জনগণের প্রতিটি ন্যায্য আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জনজীবনের প্রত্যেকটি সমস্যা সংকটে,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি দূর্নীতি, অর্থপাচার, রাজনৈতিক দমন, – নিপীড়নের বিরুদ্ধেও পার্টি শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
২০১৪ সালে একতরফা তামাশার নির্বাচন ও ২০১৮ সালে নজিরবিহীন নির্বাচনী জ্বালিয়াতির বিরুদ্ধে, ২০২৪ সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে, বিশেষ করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সংগ্রামে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে। ২০২৫ এ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জুলাই সনদে স্বাক্ষর করে।
২০২৬ এর ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টি ৭ টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপির সাথে আসন সমঝোতায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ১২ আসনে পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
পার্টির গত ২২ বছরের রাজনৈতিক অভিযাত্রায় বিভিন্ন
আন্দোলন – সংগ্রামে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এবং পার্টির নেতা কর্মীরা বেশ ক’বার গুরুতর আহত হয়েছেন,গ্রেফতার হয়েছেন একাধিকবার।
গত ২২ বছরে আন্তর্জাতিক পরিসরেও পার্টি পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী নানা কর্মসূচীতে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন দেশ ও জনগণের প্রতি অংগিকার ও দায়িত্বশীলতার যায়গা থাকে আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে পার্টি তার আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। তিনি অতীতের মত আগামী দিনগুলোতেও দেশের মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category