• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজনগরে অসহায় দুই কনের বিয়ে দিল “ছায়া রাজনগর” সামাজিক সংগঠন

রাজনগর মৌলভীবাজার প্রতিবেদক / ৭৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মনজু বিজয় চৌধুরী, ॥
একই মঞ্চে বিয়ের সাজে দুইজন কনে। তাদের নিতে পুষ্পে সজ্জিত গাড়িতে এলেন দুই বর। সাজানো গোছানো কমিউনিটি সেন্টার। বিয়ের দাওয়াত খেতে এসেছেন অনেকে। পরিবারের সাধ থাকলেও সাধ্য নেই এমন আয়োজনের। তবে তাদের বিয়ের আয়োজন হলো মহা ধুমধামে। আর এমন আয়োজন করলো ছায়া রাজনগর সামাজিক সংগঠন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টারে হয় দরিদ্র ও অসহায় এই দুই কনের বিয়ে।


ছায়া রাজনগর এর সংগঠক জয়নাল খান ও রুজনা বেগম জানান, দেশে-প্রবাসের থাকা বাংলাদেশিরা মিলে সম্প্রতি ছায়া রাজনগর সামাজিক সংগঠন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেও এবার বিয়ের আয়োজন করেছেন তারা। সারমপুর গ্রামের অসহায় পরিবারের মেয়ে মদিনা বেগমকে ঘরগাঁও গ্রামে বিয়ে দেয়া হয়েছে। আর রাজনা বেগমকে বিয়ে দেয়া হয়েছে তকর নিজ এলাকা মহলালের এক যুবকের সাথে। পিতৃহীন পরিবারের দুই কনের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীসহ এসেছেন প্রায় ৩শ অতিথি। সবার জন্য ছিল সুস্বাদু খাবার আর পানীয়। ছায়া রাজনগর সামাজিক সংগঠনের পক্ষ থেকে বরদের দেয়া হয়েছে উপহার হিসেবে নানা আসবাবপত্র।
আর দুই কনে মদিনা বেগম ও রাজনা বেগম বলেন, আমাদের বাবা নেই। অসচ্ছল পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন তারা মহৎ হৃদয়ের মানুষ। নতুন জীবন সঙ্গীকে নিয়ে বাকীটা জীবন সুখে শান্তিতে যাতে কাটাতে পারি সেই দোয়া চাই।
সকল আনুষ্ঠানিকতা শেষে হলো মালাবদল। শেষ বিদায় জানালেন কনের স্বজনরা। নতুন পরিবারে মেয়েরা ভালো থাকুক এ প্রত্যাশা সব পরিবারের স্বজনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category