• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি / ৭০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে গোপাল জিউর আখড়ায় শুক্রবার (১২ জুন) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জ্যেতিষ দেব এবং সঞ্চালনা করেন তাপস দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অশু রঞ্জন দাস। সম্মানিত অতিথি ছিলেন চাঁদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমদ আলী।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব শ্যামল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার দপ্তর সম্পাদক প্রজেশ দেব, বকুল দাশ, বিজয় কৃষ্ণ রায় (অঞ্জন), প্রিয়তোষ রঞ্জন দাশ (তাপস), সঞ্জিত পালসহ স্থানীয় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।
সম্মেলনে বিভিন্ন মন্দিরের রাস্তাঘাট সংস্কার, সিসিটিভি স্থাপন এবং আসন্ন পূজা উদযাপনকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category