বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী যুব বিভাগের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকাল ৩ টায়
নীলফামারী জেলা জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রিয়া সভাপতি এবং প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,যুবকদের নেশার অন্ধকার জগত থেকে ফিরিয়ে এনে সঠিক পথে পরিচালিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও সকল সামাজিক অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। যুবকরাই দেশের প্রধান শক্তি ও সম্ভাবনা। তাই তাদের দক্ষতা, মেধা ও কর্মশক্তিকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগাতে হবে।

জেলা যুব বিভাগের সেক্রেটারির আহমেদ রায়হানে সভাপতিত্বে সঞ্চালনা করেন জলঢাকা উপজেলা যুব সভাপতি জাকির হোসেন রঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সাবেক আমীর ও রংপুর দিনাজপুর অঞ্চলে টিম সদস্য আব্দুর রশিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম এবং যুব বিভাগের জেলা ও উপজেলা দায়িত্বশীল বৃন্দ।
সমাবেশে যুব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।