ময়মনসিংহের গফরগাঁও পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও পৌরসভার হলরুমে পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন।
পরামর্শ সভায় মূল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি’র প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।
পৌর কর নির্ধারক মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় পরামর্শ সভায় আলোচনা অংশ নেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, গফরগাঁও থানার ওসি আ.স.ম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
পরামর্শ সভায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা নকলা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।
এসময় সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, পৌরসভায় অসংখ্যা সমস্যা রয়েছে। তা সমাধানে পৌর এলাকার সকল পর্যায়ের নাগরিকদের সহযোগিতায় প্রয়োজন। সকলের সহযোগিতায় পেলে আধুনিক, বাসযোগ্য ও সুপরিকল্পিত নগরীতে রূপান্তরের পথ সুগম হবে।##