• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক

নওগাঁ জেলা প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯জুন) দুপুরের দিকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় পুলিশ সুপার কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আর প্রায় এক ঘণ্টা যাবৎ পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার পাওয়ার পয়েন্টে এই উপস্থাপনা দুই শতাধিক স্কুল শিক্ষার্থী মনোযোগ সহকারে শোনেন। সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করাও শিক্ষার্থীদের দায়িত্ব। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, বরং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থেকে প্রতিরোধমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার বিষয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল। তিনি এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য নওগাঁ জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

মতবিনিময় সভার একপর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল এবং আইন মেনে চলা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন অপরাধ ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category