• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ প্রভাষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি / ৯৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নাটোর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যার পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত বেলাল উদ্দিন (৫২) নাটোর সদর উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ এলাকায় বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, তিনি একজন সৎ, মেধাবী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে আসছিলেন।
নাটোর সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বেলাল উদ্দিনের মৃত্যু হয়। বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে প্রভাষক বেলাল উদ্দিনের মৃত্যুতে তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category