রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে তিনি ও ভুক্তভোগী শিশু ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, সকালে চকোলেটের প্রলোভনে ভুক্তভোগী ওই শিশুকে স্থানীয় একটি স্কুলের ভেতর নিয়ে যান অভিযুক্ত আশাদুল।