• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত নাটোরের আসমা শাহীন

নাটোর প্রতিনিধি / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজশাহী বিভাগীয় বাছাই কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়। পত্রে স্বাক্ষর করেন রাজশাহী বিভাগের সভাপতি ও ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্যসচিব, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।
এ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকর্মীরা আসমা শাহীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় তিনি এ অর্জন নাটোর জেলার সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেন।
প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের সকলের আন্তরিক সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
জানা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জেলার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষার প্রসার, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তার নেওয়া পদক্ষেপ প্রশংসিত হয়েছে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে আসমা শাহীনের এ স্বীকৃতি নাটোর জেলার জন্য একটি গৌরবময় অর্জন। তার নেতৃত্বে জেলার শিক্ষা খাত আরও এগিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category