• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

বাজেটের আগে তড়িঘড়ি করে বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী

বর্তমান বাংলাদেশ প্রতিবেদক / ৬৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ছবি সংগৃহীত

বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে।
বিইআরসি বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ দেখাতে পারেনি।
বিদ্যুৎ খাতে চুরি, দূর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার জন্য সাধারণ মানুষ শাস্তি পেতে পারেনা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাজেটের আগে তড়িঘড়ি করে আবার বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন আর এক দফা বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে।তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে, তখন বিদ্যুৎ এর এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে দেবে।
তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন কমিশন – বিইআরসি
পাইকারী ও ভোক্তাপর্যায়ে বাজেটের আগে এই মূল্যবদ্ধির যৌক্তিক কোন কারণ দেখাতে পারেনি।
তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দূর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনতে পারলে এখন বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রয়োজন হবেনা। বিবৃতিতে তিনি প্রশ্ন করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এসব চুরি দূর্নীতির জন্য সাধারণ মানুষ কেন শাস্তি পাবে!
তিনি বলেন, বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি বিইআরসির গণশুনানিকে লোকদেখানো হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন তাদের কাজ হচ্ছে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জায়েজ করা।তিনি বিইআরসির বিদ্যমান আইনের পরিবর্তন করারও আহবান জানান যাতে বিদ্যুৎ এর দাম কমানোর ব্যাপারেও তারা যাতে সরকারকে সুপারিশ করতে পারে।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থায় আরও বেশ কিছুকাল সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে।তিনি আগামী জাতীয় বাজেট প্রস্তাবনায়
জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবি জানান।
তিনি অবিলম্বে বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category