• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে সর্বস্ব পুড়ে ভস্মীভূত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১৩৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে সব হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে পরিবারটি। বুধবার সকালে উপজেলার কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও বেলাল সোনারের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলাল পরিবারের লোকজন দাওয়াত খেতে বাড়িতে তালা দিয়ে শশুর বাড়িতে চলে যায়। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখতে পান প্রতিবেশিরা। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা, ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভি, নগদ ৩০ হাজার টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ সর্বস্ব পুরে ভস্মিভূত হয়ে যায়। এতে ওই পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেলাল সোনারের বড় ভাই সেলিম সোনার জানান, আগুনে তার বাড়িরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ্য হয়েছে। তবে বেলালের বাড়ি এমনভাবে সব পুড়ে গেছে একটি সুতার বস্ত্রও রক্ষা করা যায়নি। ফলে আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারফাইটার সেলিম হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। দ্রুত ছুটে না গেলে হয়তো আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ্য হতো। তিনি বলেন, পরিবারের বর্ণনা অনুযায়ী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category