• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নওগাঁ জেলা প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৭৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করে।

বিষয়টি রোববার (৩১মে) রাত ১১ টার দিকে জানা যায়।

এর আগে এদিন দুপুরে জেলা ছাত্রলীগ নেতা বাপ্পি হাসান তৌহিদের নেতৃত্বে বাইপাস সড়কের তুলশী গঙ্গা ব্রিজ এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। নওগাঁ জেলা ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগ নেতা বাপ্পি হাসান তৌহিদের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে। তাদের কারো মুখে ছিল মাক্স। বিক্ষোভ মিছিলের কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে সাদা পাঞ্জাবি পরিহিত এক যুবক সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় বাংলাসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছে।

আর তাদের হাতে ছিল বড় ব্যানার। ব্যানারে লেখা আছে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, তাদের মিছিলের বিষয়ে আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category