• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মৌলভীবাজার জেলা প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৯০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে এর সামনে জরিপ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে ঘাস কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন রাধানগর এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে সুনিল সাঁওতাল (৩৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে সোমবার ভোর বেলা নিহত ব্যক্তি ঘাস কাটতে জরিপ মিয়া লেবু বাগানে যান। কিন্তু বাগানের চারিদিকে কাটা তারের বেড়ায় বণ্য শুকুর তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ( বহিস্কৃত) আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠো ফোনে কল দিলে কল ধরেন নাই তিনি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া পাওয়া যায় নি। তবে উপজেলার ডুলু বাড়ী এলাকায় আলী আর্জুন নামে একজনের নিকট তিনি ওই বাগান ভাড়া দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জরিপ মিয়ার লেবু বাগানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগে কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category