• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

শ্রীমঙ্গলের কলার দোকান থেকে উদ্ধার হলো সবুজ ফণিমনসা সাপ

মৌলভীবাজার প্রতিনিধি / ১৬৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকার একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা (Boiga cyanea) প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার ২৪ মে দুপুরে নতুনবাজারের দ্বিতীয় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে এ ঘটনা ঘটে।
দোকান সূত্রে জানা যায়, কলার ছড়ির সঙ্গে একটি সাপ দেখতে পেয়ে দোকানের কর্মচারী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে মোহাম্মদ আব্দুল করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রথমে অনেক খোঁজাখুঁজির পরও সাপটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে প্রায় ২০ মিনিট চেষ্টার পর দোকান মালিক অনন্ত দেবনাথের সিন্ধুকের নিচে সাপটিকে খুঁজে পাওয়া যায়।
উদ্ধারকারীরা জানান, সাপটি সবুজ ফণিমনসা (Boiga cyanea) প্রজাতির, যা মৃদু বিষধর ও অত্যন্ত সুন্দর সবুজ রঙের বৃক্ষবাসী সাপ হিসেবে পরিচিত।
পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category