• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১৩০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে মো. উজ্জল মন্ডল (৪৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তার চাচাতো ভাই মাসুম মন্ডলের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি- মাসুম মন্ডল ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজ্জল উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। আর অভিযুক্ত মাসুম মন্ডল (৩৫) একই গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে।

এ ঘটনায় রাতেই উজ্জলের মা বাদি হয়ে মাসুম মন্ডলকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে রাণীনগর মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জল মন্ডল ও মাসুম মন্ডল তারা চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের দু’জনের মধ্যে পারিবারিক বিরোধ (কলহ) চলে আসছে। শনিবার রাতে উজ্জল পেট্রোল পাম্পে চাকরির ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে মাসুম মন্ডল পথরোধ করে উজ্জলের উপর হামলা চালিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে পরিবার ও স্থানীয় লোকজন উজ্জলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে রাণীনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উজ্জলের মা মোছা. জুলেখার দাবি- হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে উজ্জলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। উজ্জলের বাম হাত, পিঠে ও গালে কোপ দেওয়া হয়েছে। উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত মাসুম মন্ডলের মুঠোফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category