• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, রাস্তায় দাঁড়িয়ে রইল দেড় ঘণ্টা

ঠাকুরগাঁও জেলা বর্তমান বাংলাদেশ প্রতিবেদক / ১১১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ব্যস্ত সড়কের ওপর পড়ে ছিল ভেড়াটির নিথর দেহ পাশে দাঁড়িয়ে পুরো ভেড়ার পাল।।

ব্যস্ত সড়কের ওপর পড়ে ছিল একটি নিথর দেহ। চারপাশ দিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশা। মানুষের জীবন চলছিল তার নিজস্ব স্বাভাবিক গতিতে। কিন্তু আচমকাই থমকে গিয়েছিল একদল অবলা প্রাণী। রাস্তার ডিভাইডারের ওপর রক্তাক্ত ও মৃত সঙ্গীটিকে ঘিরে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে ছিল পুরো ভেড়ার পাল। কেউ সামনে এগোয়নি, কেউ ভয় পেয়ে দূরে সরে যায়নি। নিঃশব্দে তারা অপলক তাকিয়ে ছিল নিথর সঙ্গীটির দিকে। যেন বিশ্বাসই করতে পারছিল না যার সঙ্গে কিছুক্ষণ আগেও পাশাপাশি হেঁটেছে, সে আর কোনোদিন উঠবে না।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো খামারি মো. ফরিদের ভেড়ার পালটি একসঙ্গে মাঠে চারণের উদ্দেশ্যে বের হয়েছিল। মুন্সীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী অজ্ঞাত যান একটি ভেড়াকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। চাকার পিষ্টে মুহূর্তেই সড়কের ওপর লুটিয়ে পড়ে প্রাণীটি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাধারণত সড়ক দুর্ঘটনার মতো পরিস্থিতিতে অবলা প্রাণীরা আতঙ্কে চারদিকে ছুটে পালিয়ে যায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। মৃত ভেড়াটিকে ঘিরে ডিভাইডারে জড়ো হয়ে দাঁড়িয়ে পড়ে বাকি ভেড়াগুলো। কেউ রাস্তা ছাড়েনি। কেউ দূরে সরে যায়নি। যেন নিথর হয়ে পড়ে থাকা সঙ্গীটিকে একা রেখে যেতে তাদের মন সায় দিচ্ছিল না।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি মো. মোস্তাক আলী বলেন, ‘গাড়ির ধাক্কায় ভেড়াটা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম বাকি ভেড়াগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে। কিন্তু ওরা একটুও সরেনি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শুধু মৃত ভেড়াটার দিকেই তাকিয়ে ছিল। দৃশ্যটা দেখে বুকটা কেঁপে উঠেছিল।’

পথচারী সুজন মিয়া সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কয়েকজন মিলে লাঠি উঁচিয়ে ও শব্দ করে ভেড়াগুলোকে সরানোর চেষ্টা করেছি। কিন্তু ওরা কিছুতেই নড়েনি। মনে হচ্ছিল, ওরা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের সঙ্গী আর কোনোদিন হেঁটে ওদের সাথে যাবে না। প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে ছিল ভেড়ার পালটি। এ সময় সড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। কিন্তু কেউ তাদের ওপর বিরক্ত হয়নি। বরং অনেকেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভেড়ার মালিক মো. ফরিদ। তিনি যখন নিজের হাতে মৃত ভেড়াটিকে রাস্তা থেকে সরিয়ে নেন, তখনই কেবল বাকি ভেড়াগুলো ধীরে ধীরে রাস্তা ছাড়ে।

দীর্ঘ ৩০ বছর ধরে ভেড়া পালনের অভিজ্ঞতা সম্পন্ন খামারি ফরিদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘মানুষ মনে করে এরা অবলা প্রাণী, এদের বুদ্ধি বা আবেগ নেই। কিন্তু এদের ভেতরের টান মানুষের চেয়ে কোনো অংশে কম না। ভেড়ারা সবসময় দলবদ্ধ হয়ে চলে। দলের কেউ বিপদে পড়লে এরা সহজে তাকে ছেড়ে যায় না। আজকেও ওরা সঙ্গীর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। আমি এসে যখন মৃত ভেড়াটাকে সরিয়ে নিলাম, তখন ওরা হয়তো ভাবল সঙ্গী আমার হেফাজতে আছে। এরপরই ওরা শান্ত হয়ে আমার সঙ্গে রাস্তা থেকে সরে আসে।’

এই বিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রাণীবিদ ডালিম কুমার রয় বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে জানান, পশু-পাখিদের এমন আচরণ মানুষের কাছে অদ্ভুত মনে হলেও এটি তাদের এক ধরনের আদিম ও শক্তিশালী সামাজিক বন্ধন। হাতি, তিমি, শিম্পাঞ্জি কিংবা কুকুরের মতো গৃহপালিত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শোক প্রকাশের তীব্র অনুভূতি থাকে।

তিনি আরও বলেন, দলবদ্ধ প্রাণীরা যখন তাদের কোনো সঙ্গীকে হঠাৎ হারিয়ে ফেলে, তখন তারা এক ধরনের মানসিক ধাক্কা বা ‘গ্রিফ’ (Grief) এর মধ্য দিয়ে যায়। ভেড়াদের ক্ষেত্রে এই ‘হার্ড মেন্টালিটি’ (Herd Mentality) বা দলবদ্ধতা অত্যন্ত তীব্র। তারা বিপদের মুহূর্তে বা শোকে বিচ্ছিন্ন না হয়ে আরো বেশি একত্রিত হয়, মুন্সীরহাটের এই ঘটনাটি যার এক জীবন্ত ও অনন্য উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category