• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

বিএনপির জবাবদিহি মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা

বর্তমান বাংলাদেশ প্রতিবেদক / ৮৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির জবাবদিহি মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না।
শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। সংসদে আলোচনা দরকার। জাতীয় ঐকমত্য গড়ে তুলে এ চুক্তি থেকে সরে আসা উচিৎ। এ সময় তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 তিনি আরও বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি করা লাগবে। পদ্মা ব্যারেজ ইতিবাচক। তিস্তা পানি ব্যবস্থাপনাও ভালো উদ্যোগ। ৫৪টি নদীর ন্যায্য অধিকার নিয়ে আলোচনা দরকার। সমতা ন্যায্য অধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হোক। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর উস্কানি দিচ্ছে। আমরা তাদের এসব ফাঁদে পা দিব না। এতে আমাদেরই বিপদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category