• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় গণপিটুনিতে পেশাদার চোর নিহত

ঝালকাঠি প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাক্টার মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমা চুরির সময় জনতার হাতে গলধোলাইয়ে রাজ্জাক বয়াতী নামের এক পেশাদার চোর নিহত হয়েছে।

গত বুধবার দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ী সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক বয়াতী (৫০) উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো.সুলতান বয়াতীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবু নাছের রায়হান।

স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার ও থানা পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন ধরনের পার্টস খুলে পরে এ বাড়ীর পাশে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমা খুলতে পুলে ওঠে। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। দলের অন্য সবাই পালিয়ে যেতে পারলেও রাজ্জাককে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ মো. ছোহরাব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ জানায় রাজ্জাক বয়াতীর বিরুদ্ধে কাঁঠালিয়া থানাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি দস্যুতা ও চুরি মামলা রয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category