• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

নাটোর নলডাঙ্গা প্রতিনিধি / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপ-সহকারী কৃষি অফিসার রনজিৎ সিংহসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, রোগবালাই দমন, কম খরচে অধিক ফলন, নিরাপদ সবজি উৎপাদন, জৈব সার ব্যবহার এবং ফসলের সঠিক পরিচর্যা বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া বাঁশিলা গ্রামের কৃষক শাহিন বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তি ও রোগবালাই দমন বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি। এসব প্রশিক্ষণ মাঠপর্যায়ে কৃষকদের অনেক উপকারে আসবে।”
মাধনগর গ্রামের কৃষাণী আরজিনা বেগম ও সাদিয়া বেগম বলেন, “নিরাপদ সবজি উৎপাদন ও জৈব সার ব্যবহারের বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছি। এতে আমরা আরও উৎসাহিত হয়েছি।”
কুমদবাটি এলাকার কৃষক শামীম আহমেদ বলেন, “কৃষকদের নিয়মিত এমন প্রশিক্ষণ দিলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে।”
দুর্লভপুর গ্রামের কৃষাণী রহিমা খাতুন ও সাথী বলেন, “মাঠপর্যায়ে হাতে-কলমে শেখানোর কারণে বিষয়গুলো সহজে বুঝতে পেরেছি। এটি আমাদের কৃষিকাজে কাজে লাগবে।”
পারবিশা গ্রামের কৃষক মনজুরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের সময়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category