• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

করিমগঞ্জে ৯ বস্তা ভিজিএফের চাল উদ্ধার, বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত উপজেলার নোয়াবাদ ইউনিয়ন সংলগ্ন বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌন ১২টার দিকে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

চাল আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করলে মুক্তি পান।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ভিজিএফের এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে একটি চক্র চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুদ করে রাখে বলে অভিযোগ ওঠে।

এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাল পরে করিমগঞ্জ উপজেলা পরিষদ এতিমখানা হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়।

করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, ইউএনও মহোদয়ের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯ বস্তা চাল জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি। তবে তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই এখানে মূল বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category