• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মিলিত হন। এরপরই ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রাণীনগর থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত হন।

পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এরপর অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা চন্দন কুমার প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category