• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজার স্ত্রী সন্তান কানাডায় রেখে বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ের অভিযোগ

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মৌলভীবজার স্ত্রী সন্তান কানাডা রেখে স্ত্রীর বিনা অনুমতিতে পুনারায় অবধৈ বিয়ে করার অভিযোগ উঠেছে কানাডা প্রবাসী স্বামীর বিরোদ্ধে। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করেছেন কানাডা প্রবাসী স্ত্রী পারভিন তারাফদার।
মৌলভীবাজার মডেল থানায় ১৮ মে করা লিখিত অভিযোগে জানযায়, পারভিন তারাফদার মৌলভীবাজরের ১৩২ পুরাতন হাসপাতাল রোডের মৃত ইসহাক মিয়া ছেলে হান্নান আহমেদ এর সাথে কানাডায় ৪ ডিসেম্বর ১৯৯৫ সালে আইনগত ভাবে বিবাহ সম্পন্ন হয়। স্বামী সন্তান নিয়ে কানাডার ১২৬৯ ডেগেলামন ড্রাইভ, S4N 7N3, সম্মানের সাথে বসবাস করেছেন। কানাডিয়ান বিবাহ সনদের নম্বর: ২১৯৯৫০৪২২৩২০০।
সম্প্রতি জানতে পারেন যে, তার অজান্তে অন্য নারীদের সাথে সম্পর্কে জড়িত। কয়েক বছর আগে হান্নান আহমেদ তার অজান্তে বাংলাদেশে আরেকটি বিয়ে করেন। সে সময় পরিবার ও আত্মীয়স্বজন বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন।
তিন থেকে চার মাস আগে হান্নান আহমেদ ওমরাহ পালন করতে যান এবং তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি আর এমন কাজ করবেন না। কিন্তু বর্তমানে পারভিন তারাফদার নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন তাদের বৈবাহিক সম্পর্ক আইনগত ভাবে বহাল থাকা অবস্থায় তিনি ১৮ মে সন্ধ্যায় বাংলাদেশে পুনরায় বিবাহ করতে যাচ্ছেন।
একজন স্ত্রী ও সন্তানের মা হিসেবে তার এই পুনরাবৃত্ত কর্মকাণ্ডে তিনি গভীর ভাবে মানসিক কষ্ট পেয়ে অপমানিত ও অসহায় বোধ করছেন। তাই বিষয়টি আইনগতভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানায় ১৮ মে অভিযোগ দেন।

কানাডা প্রবাসী হান্নান আহমেদের ভাই মান্নান আহমেদের সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি হান্নান আহমেদের। তার সাথে কথা বলেন। হান্নান আহমেদ এর মোবাইল নাম্বার চাইলে বলেন, বাংলাদেশী মোবাইল নাম্বার নেই। আমার অফিসে এসে সরাসরি কথা বলেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ
মোঃ সাইফুল ইসলাম মোবাইর ফোনে বলেন, থানায় অভিযোগ পেয়ে বিষয়টি অবগত হয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category