• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

জুরিস ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের সন্তান সাদাত আরেফিন

ঝালকাঠি প্রতিনিধি / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উচ্চশিক্ষায় নতুন সাফল্য অর্জন করেছেন সাদাত আরেফিন তাসিন। তিনি সম্প্রতি নিউইয়র্কের St. John’s University School of Law থেকে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি অর্জন করেন। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার একমাত্র পুত্র সাদাত আরেফিন তাসিন।

ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি গভীর আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করতে সক্ষম হন।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের আগস্ট মাসে বরিশাল নগরীর চকবাজার এলাকায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন তাসিন। তার মা তাছলিমা বেগম।

মাত্র চার বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তিনি এরপর নিউইয়র্কে স্কুল ও কলেজ পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সাদত আরেফিন তাসিন তার এ সাফল্যে প্রথমেই বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমার কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আমি কাঙ্খিত সাফল্য অর্জন করতে পেরেছি। বাবা মায়ের দোয়া এবং তাদের সহযোগীতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতনা। ভবিষ্যতে আমি এখানে থেকেই ভাল কিছু করে দেশের সম্মান রক্ষায় সচেষ্ট থাকব।

ডক্টরেট ডিগ্রি অর্জন করায় তার বাবা হাবিবুর রহমান সেলিম রেজা এবং মা তাছলিমা বেগম তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমারা সন্তানের এ সাফল্যে গর্বিত এবং ধন্য মনে করছি। পাশাপাশি ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে তারা দোয়া কামনা করেন। পরিবারের সদস্য, স্বজন ও বন্ধু মহলেও এ অর্জনে আনন্দের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category