• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার-এর নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ১০৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার-এর নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।

পাঁচ তলা ভিতবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনটিতে রয়েছে ৩টি আধুনিক শ্রেণিকক্ষ, ১টি টিচার্স রুম, ১টি প্রিন্সিপাল রুম এবং ১টি অফিস রুম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল বলেন, একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, জেলা শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর,
জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category