• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সান্তাহারে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৪৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সিএসডিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম, এলএসডি এর ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী প্রমুখ।
সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানায়, চলতি মৌসুমে ১৪ হাজার ৭ শত ৬২ মেটি: টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকায় আর ১১শত ৯৭ মেটি: টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকায় কেনা হবে। আগামী ৩১ আগষ্ট পযর্ন্ত ধান- চাল সংগ্রহ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category