• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা, নিহত শিশুকন্যাও

সীতাকুণ্ড প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১৩৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 প্রতীকী ছবি
চট্টগ্রামের  সীতাকুণ্ড এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ বছর বয়সী এক মা। একই ঘটনায় মারা গেছে তার ২২ মাস বয়সী শিশুকন্যাও।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ও শিশুকন্যাকে নিয়ে স্কুটারে করে ভাটিয়ারী গলফ ক্লাবে ঘুরতে গিয়েছিলেন তারিন। রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার সময় বিএমএ গেট এলাকায় চলন্ত স্কুটি থেকে হঠাৎ সড়কে পড়ে যায় শিশুটি।

মেয়েকে বাঁচাতে কোনও কিছু না ভেবেই স্কুটি থেকে লাফ দেন মা। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারিন আক্তার। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকন্যাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটিয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক নারী কর্মকর্তা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category