• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

অবৈধ সীসা কারখানার বিষাক্ত ছোবল: কটিয়াদীতে মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ”

কিশোরগঞ্জ প্রতিনিধি / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মধ্যপাড়া বাজার এলাকায় অবৈধ সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৫ মে) বাদ জুম্মা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় গড়ে ওঠা অবৈধ সীসা কারখানার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট, কিডনি সমস্যা ও বিভিন্ন জটিল রোগ বেড়ে যাচ্ছে।
তারা আরও বলেন, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে জরিমানা করা হলেও কিছুদিন পর আবারও চালু হয়ে যায় কারখানাটি।

এই কারখানার বিষাক্ত প্রভাবে আমাদের স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পড়েছে। দ্রুত এটি বন্ধ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”

মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করে অবৈধ সীসা কারখানাটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category