লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করতে নতুন ক্যাশলেস সুবিধা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১৪ মে)বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় এক বর্ণাঢ্যআয়োজনের মধ্য দিয়ে এই সেবার উদ্বোধন করা হয়।
সেবাটির উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ইউনিটি হেলথ সেন্টারের সামনে থেকে একটি সচেতনতা মূলক র্যালি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের গুরুত্ব ও সুবিধা নিয়ে এক আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কিশোরগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন মিয়া। প্রতিমা রাণী বনিক, এজিএম ও সহকারী অঞ্চল প্রধান,দীপক কুমার খাশনবীশ, এজিএম ও সহকারী অঞ্চল প্রধান।মোখলেসুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার।মোহাম্মদ সাইফুল হক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার।
বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন করার প্রক্রিয়া চলছে। পূবালী ব্যাংকের এই ক্যাশলেস সেবার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে নগদ টাকার ঝুঁকি ছাড়াই কিউআর কোড (QR Code) ও অ্যাপ ব্যবহার করে খুব সহজে কেনাকাটা ও লেনদেন করতে পারবেন। এটি যেমন নিরাপদ, তেমনি সময়সাশ্রয়ী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ গ্রাহকদের মাঝে এই আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে।