• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করতে নতুন ক্যাশলেস সুবিধা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (১৪ মে)বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় এক বর্ণাঢ্যআয়োজনের মধ্য দিয়ে এই সেবার উদ্বোধন করা হয়।

সেবাটির উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ইউনিটি হেলথ সেন্টারের সামনে থেকে একটি সচেতনতা মূলক র‍্যালি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের গুরুত্ব ও সুবিধা নিয়ে এক আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কিশোরগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন মিয়া। প্রতিমা রাণী বনিক, এজিএম ও সহকারী অঞ্চল প্রধান,দীপক কুমার খাশনবীশ, এজিএম ও সহকারী অঞ্চল প্রধান।মোখলেসুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার।মোহাম্মদ সাইফুল হক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন করার প্রক্রিয়া চলছে। পূবালী ব্যাংকের এই ক্যাশলেস সেবার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে নগদ টাকার ঝুঁকি ছাড়াই কিউআর কোড (QR Code) ও অ্যাপ ব্যবহার করে খুব সহজে কেনাকাটা ও লেনদেন করতে পারবেন। এটি যেমন নিরাপদ, তেমনি সময়সাশ্রয়ী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ গ্রাহকদের মাঝে এই আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category