• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

হস্তান্তর করা হলো মনু নদী থেকে ভেসে ওঠা ভারতীয় নাগরিকের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মরদেহ আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণ শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৪ মে ৬টার সন্ধ্যার দিকে উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি ভারতীয় পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
নিহত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার (৩৫) বলে নিশ্চিত করেছে পুলিশ।
মরদেহ হস্তান্তরের সময় চাতলাপুর স্থলবন্দরে উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর প্রতিনিধিদের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে বিকেলে মনু নদীর টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দ্রুত কুলাউড়া থানা পুলিশের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“মনু নদী থেকে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করি। নিহতের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর সব ধরনের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ বিকেলে ভারতীয় কর্তৃপক্ষের কাছে /রদেহটি হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category