• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মৌলভীবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার প্রতিনিধি / ১৩১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সারা দেশের নায় অনিবার্য কারণবশত স্থগিত হওয়া ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ‘অটিজম ও মানবতা-প্রতিটি জীবনেরই মূল্য আছে’এই প্রতিপাদ্য কে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে।
বুধবার (১৩ মে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পারিচাল ডা: সুবিমল দে,জেলা প্রতিবন্ধি সেবা ও সাহয কেন্দ্রের কর্মকর্তা চন্দন কুমার পাল,অটিজম জেলা এন,ডি,ডি সেবা কেন্দ্রের সহকারি পরিচালক জোবায়ের আহমদ,সাংবাদিক বকসি ইকবাল আহমদ,নজরুল ইসলাম মুহিব,হোসাইন আহমদ, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধীও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডিডি রায় বাবলু,আব্দুর রউফ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান। পওে প্রধান অতিথি জেলা এন,ডি,ডি সেবা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবন্দিদেও মধে অনুদানে চেক বিতরন করা হয়।
উল্লেখ্য,অটিজমে দিবসটির মূল লক্ষ্য হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।
অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category