• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ১২২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পারিবারিকভাবে জানা গেছে, দুইজনের লাশ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।
একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন চোরাকারবারী মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্ত এলাকায় যায়। একই সময় নবীর হোসেনসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে নবীর হোসেন আহত অবস্থায় ভারতে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না। পরে সীমান্তে গুলির ঘটনায় তার মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হন তারা।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি ও ভারতীয় চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের প্রায় ২শ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরেকজন পরে হাসপাতালে মারা যান।

তিনি আরও জানান, দুই লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category