• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁঠালিয়ায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে অনশন

ঝালকাঠি প্রতিনিধি / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে মো. নুরুল হক এর ছেলে শাকিল ইসলামের বাড়িতে (৭ মে) বৃহস্পতিবার সকাল থেকে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন করছে জান্নাতী আক্তার নামে এক নারী।

জান্নাতী আক্তারের উপস্থিতি টের পেয়ে শাকিলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পলিয়ে গেছেন।

ভুক্তভোগী জান্নাতী আক্তার বলেন, তিন বছর পূর্বে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মো.শাকিল ইসলাম (২৫) সাথে আমার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত এক বছর পূর্বে মো. শাকিলের সাথে পাঁচ লক্ষ টাকা কাবিনে আমার বিবাহ হয়। বিবাহের পরে শাকিল আমাকে দুইবার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের তার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। তখন আমার সাথে শাকিল তার মা মনিরা বেগম, বোন সোনিয়া আক্তার, ভাই সোহেল ও বাবা নুরুল হক মোল্লার সাথে পরিচয় করিয়ে দেন। বিবাহের পর আমরা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতাম। গত ১৪ এপ্রিল শাকিল কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়, এরপর থেকে তার ফোন বন্ধ এবং আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না। তাই অন্য কোন উপায় না পেয়ে আমার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট বোন পাখিকে নিয়ে স্বামীর খোঁজে কাঁঠালিয়ার শৌলিজালিয়া গ্রামে শাকিলের বাড়িতে আসি। আমি শাকিল এর বাড়িতে পৌঁছার পূর্বেই তার বাবা-মা আমার উপস্থিতি টের পেয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

আমার শেষ কথা, স্বামী শাকিল বাড়িতে এসে যতক্ষণে আমাকে গ্রহণ না করবে, ততখনে আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।

জান্নাতী আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে।

এ ব্যাপারে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম তালুকদার বলেন, ‘ইতোমধ্যে ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে বসা হবে।’

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান জানান, এই বিষয়ে অভিযোগ এখনো হাতে পায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category