নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীতে হকার সমস্যা দীর্ঘদিনের। তারা যেখানে-সেখানে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে চলাচল করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এর পাশাপাশি যানজটও তীব্র আকার ধারণ করে। বিশেষজ্ঞরা বলছেন, সিটি করপোরেশনের মূল দায়িত্ব হলো নগরের শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা।