(কুইজ প্রতিযোগিতায় দেওয়া হয়েছে পুরস্কার
নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতকে গতিশীল ও আস্থা বাড়ানোর লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মে) রাত ৮টায় উপজেলার পারইল বাজার এলাকায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ এভিসিবি প্রকল্পের আওতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
এর আগে গত মঙ্গলবার (৫মে) রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় একই প্রকল্পের আওতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
গ্রাম আদালতকে গতিশীল করতে সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানী।
পারইল বাজারে ভিডিও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, হিসাব সহকারী, উদোক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয় নারী-পুরুষ।
এবং ত্রিমোহনী বাজারে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকলেছুর রহমান বাবু, হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা, পুরুষ ও নারূী ইউপি সদস্যগণ এবং গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এমন আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে “নারীর ভরণ-পোষণ” বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা ও স্থানীয় পর্যায়ে বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে আগত দর্শকরা জানতে পারেন।
তারা আরও জানান, এই ভিডিও দেখে প্রান্তিক পর্যায়ের জনগণ অনেক উপকৃত হবেন। জনগণের আস্থা বাড়াতে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরণের কর্মসূচি চলমান রাখা হবে বলেও জানান আয়োজক যবনিকা রাণী।
এদিকে এধরণের আয়োজন করায় খুশি চেয়ারম্যান জাহিদ। তিনি বলেন, এতে করে গ্রাম আদালত সম্পর্কে তাদের ধারণা হবে। বাড়বে সচেতনতা। কাজেই এই ধরণের প্রদর্শনী অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অপরদিকে আয়োজিত ভিডিও প্রদর্শনী দেখার জন্য এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসময় উপস্থিত লোকজন বলেন ভিডিও প্রদর্শনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিডিও প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০জন বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। আর পুরস্কার পেয়ে আরও উচ্ছসিত হন আগত নারী-পুরুষরা।