• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
শাপলা চত্বর গণহত্যা: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী: নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়ায় আনন্দ মিছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই কৃষক যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তানি সূত্র লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল

নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত দুই কৃষক

বিকাশ চন্দ্র প্রামানিক নওগাঁ / ১৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আরও ২কৃষক গুরতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৬মে) দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া ও নিয়ামতপুর উপজেলার রামনগর এবং খোদ্দচাম্পা গ্রামে।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলিপ চন্দ্র বর্মন এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকল চন্দ্র মহন্ত ও পাশ্ববর্তী চাপাইনবয়াবগঞ্জ জেলার এক কৃষক। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার একই গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পর তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এবং জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে। সে সময় ঘটনাস্থলেই অনুকূল চন্দ্র মহন্তের মৃত্যু হয়। ‎অপরদিকে একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হন। নিহত এই কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষক নিহত হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্ত নামে আরও একজন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category