• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

ঝালকাঠি প্রতিনিধি / ১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন কমিটির গুঞ্জন শুরু হয়েছে। এই কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান কমিটির সফল যুগ্ম আহ্বায়ক- রুবেল মোল্লা।

তৃণমূল কর্মীদের মতে, রুবেল মোল্লা একজন রাজপথের লড়াকু সৈনিক। প্রতিকূল সময়েও তিনি দলের হাল ছাড়েননি এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ কর্মীদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়।

কাঁঠালিয়া উপজেলার সাধারণ ছাত্রদল কর্মীদের সাথে কথা বলে জানা যায়, রুবেল মোল্লা দীর্ঘ দিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কর্মীরা তার পক্ষে কয়েকটি বিশেষ কারণ উল্লেখ করেছেন- দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আইনি সহায়তা ও ব্যক্তিগত বিপদে পাশে দাঁড়িয়ে তিনি আস্থা অর্জন করেছেন। তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে তার ভূমিকা প্রশংসনীয়। তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নেই এবং তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

এছাড়াও উপজেলার বেশ কয়েকজন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতা জানান, “আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি রাজপথে আমাদের সাথে থাকবেন। রুবেল মোল্লা ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। আমরা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাই, আগামী কমিটিতে যেন তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।”

এ বিষয়ে রুবেল মোল্লা বলেন, “আমি ছাত্রদলের একজন নগণ্য কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। তৃণমূলের কর্মীরা যদি আমাকে ভালোবেসে নেতৃত্বে দেখতে চায়, তবে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা মাথা পেতে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category