• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট র‍্যাব-৯ এর অভিযানে কুলাউড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে : কৃষিমন্ত্রী

রাণীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

মামুনুর রশিদ রাণীনগর, নওগাঁ / ৬০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

রাণীনগরে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন এবং গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বালক দলের ফাইনাল খেলায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন এবং বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category