• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

রাণীনগরে অসহায় নারীর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

মামুনুর রশিদ রাণীনগর, নওগাঁ / ২৫১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে অসহায় এক নারীর প্রায় দুই বিঘা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের (প্রতিপক্ষ) বিরুদ্ধে। শুক্রবার উপজেলার ঝিনা গ্রামের মাঠে এই ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।

অভিযোগ রয়েছে- ঝিনা গ্রামের প্রভাবশালী এনামুল হকের নেতৃত্বে শুক্রবার ১২ থেকে ১৫জন লোক জোর করে প্রকাশ্যে জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বাদী হয়ে এনামুল হককে প্রধান বিবাদী করে ১৫ জনের নামে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মৌলভিপাড়া গ্রামের সানজিদা শারমিন নামে ওই নারীর রাণীনগরের ঝিনা মৌজায় দলিল মূল্যে প্রায় দুই বিঘা (সাড়ে ৬০ শতক) ফসলি জমি রয়েছে। ইরি-বোরো মৌসুমে ওই জমিতে ধান রোপণ করেছিলেন তিনি। এর মধ্যে জমির ধানগুলো পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলেন সানজিদা শারমিন। কিন্তু শুক্রবার ঝিনা গ্রামের প্রভাবশালী এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে জমির পাকা ধানগুলো কেটে নিয়ে যায়।

ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বলেন, আমার প্রক্তন স্বামী আমাকে ওই সাড়ে ৬০ শতক জমি লিখে দিয়েছেন। জমিটি আমার দখলে রয়েছে। এবার চলতি ইরি-বোরো ধান রোপণ করেছিলাম। জমির ধান পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলাম। এরই মধ্যে শুক্রবার হটাৎ করে ঝিনা গ্রামের এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে আমার জমির ধানগুলো কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, জমিটি আমার কেনা। আমি ধান লাগিয়েছি, আমিই কেটেছি। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত যে রায় দিবে আমি সেটা মেনে নিব।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধান কাটার ঘটনায় এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category