• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

রাণীনগরে বিভিন্ন সংগঠনের মহান মে দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ও বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।

সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান জাকির, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপর দিকে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি নাসির উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম, মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর উপজেলা জামায়াতের আমির ডাক্তার আনজির হোসেন, সেক্রেটারি সামিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category