• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

মৌলভীবাজারে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার / ১৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুর ৩টার দিকে শহরের ‘বেঙ্গল ফুড’ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বর্মন ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার এজাহারভুক্ত আসামি মবশ্বির আহমদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category